১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার

অনলাইন ডেস্ক : অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) এর ইনজুরি ফুটবলারদের জন্য বড় আতঙ্কের নাম। যা দীর্ঘ সময়ের জন্য তাদের মাঠের বাইরে ছিটকে দেয়। কেবল তাই নয়, এরপর পুনরায় নিজের চেনা ছন্দে ফর্মে ফেরাও হয়ে পড়ে অনিশ্চিত। মাত্র ১৯ বছর বয়সেই এবার এসিএলের চোটে পড়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুর দিকেই বড় ধাক্কা।

ভেনেজুয়েলার বিপক্ষে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাছাইপর্বের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে আলবিসেলেস্তে বাহিনী ইন্টার মায়ামির মাঠে অনুশীলন করে। সেখানেই বাঁ পায়ের হাঁটুতে চোট পান কার্বোনি। পরবর্তীতে সেটি এসিএল চোট বলে পরীক্ষার পর ধরা পড়ে। ফরাসি ক্লাব মার্সেই জানিয়েছে, চোট সারাতে শিগগিরই ১৯ বছর বয়সী এই ফুটবলারকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হবে।

আরও পড়ুনঃ   আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি মৌসুমের শুরুতে ইন্টার মিলান থেকে ধারে মার্সেইতে যোগ দেন কার্বোনি। তার দ্রুত সুস্থতা কামনা করে ফরাসি ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড়ের (কার্বোনি) অস্ত্রোপচার করানো হবে দ্রুততম সময়ের মধ্যে এবং যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুসরণ করে তার তাকে মাঠে ফেরানোর প্রক্রিয়া মানা হবে।’

এদিকে, আনহেল ডি মারিয়ার অবসরের পর থেকে মিডফিল্ডে ভুগছিল লিওনেল স্কালোনির দল। পরবর্তীতে লিভারপুলের হয়ে খেলতে গিয়ে তাদের তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও চোটে পড়েন, যদিও বাছাইয়ের ম্যাচের জন্য এখনও আর্জেন্টাইন স্কোয়াডের সঙ্গে আছেন তিনি। তবে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করার ম্যাচটিতে তিনি খেলতে পারেননি।

ইতালি বংশোদ্ভুত কার্বোনির আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় গত মার্চে। তিনি এখন পর্যন্ত স্কালোনির দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। আবারও তার মাঠে ফিরতে কমপক্ষে সাত মাস সময় লাগবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তার মানে ২০২৫ সালের আগে তাকে আর পাচ্ছে না মার্সেই কিংবা আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ   পাওয়ার হিটিং শেখার জন্য প্রো-ভেলোসিটি ব্যাট কতটা কাজে দেয়

এ নিয়ে আর্জেন্টিনার ইনজুরি তালিকায় আরও একজন যুক্ত হলো। স্কোয়াড ঘোষণার পরই চোট পান তরুণ ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। পরে চোটের (মাংসপেশী) তালিকায় যুক্ত হন পাউলো দিবালা। সেই ধাক্কা সামাল না দিতেই হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মার্কোস আকুনা। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেজান্দ্রো গারনাচো বাম হাঁটুতে চোট পেয়েছেন। এ ছাড়া নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞায়। এই অবস্থায় আগামী ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবেন মেসি-লাউতারোরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১০

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১১

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১২

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১৩

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১৪

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১৫

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১৬

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৮

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১৯

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST