১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

টাটা ট্রাস্টের দায়িত্ব পেলেন রতন টাটার সৎভাই

অনলাইন ডেস্ক : টাটা গোষ্ঠীর জনহিতকর শাখা টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রয়াত রতন টাকার সৎভাই নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা।

৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাকা। শুক্রবার রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা।

টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, নোয়েল খুব ভালো এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।

আরও পড়ুনঃ   হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না, প্রশ্ন ট্রাম্পের

২০১৪ সালে ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছয় হাজার শতাংশের বেশি বেড়েছে।

আরও পড়ুনঃ   ৮৭ শতাংশ ভোট পেয়ে রাশিয়ায় পুতিনের বিশাল জয়

ট্রেন্টে যোগদানের আগে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডে ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১০

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৪

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৬

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৭

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৮

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৯

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST