১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশব্যাপী আলোচিত-সমালোচিত ম্যাজিস্ট্রেট উর্মিকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

অনলাইন ডেস্ক : জুলাই বিপ্লবে বিরোধিতা ও শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করায় দেশব্যাপী আলোচিত-সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট (বরখাস্ত) তাপসী তাবাসসুম উর্মিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, উর্মি শাবিপ্রবি থেকে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে ঢুকেন। এছাড়াও তিনি শাবিপ্রবির বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ইউএস-বাংলা কর্মকর্তাসহ নিহত ২

শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার সনদ বাতিলের দাবি জানিয়েছে। দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সু-বিচারের দাবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তারা মনে করে, জুলাই বিপ্লব অস্বীকার ও শহিদদের নিয়ে কটূক্তি রাষ্ট্রদ্রোহের শামিল।

আরও পড়ুনঃ   হেফাজত সমাবেশে গুলি: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

উল্লেখ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট (বরখাস্ত) উর্মি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে এবং ছাত্র-আন্দোলনে নিহত আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়। এরপর থেকেই সারাদেশে আলোচিত-সমালোচিত হন তিনি। চাকরি থেকেও সাময়িক বরখাস্ত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST