১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল

অনলাইন ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল এখন পাঁচ নম্বরে। তাই সামনের ম্যাচগুলো তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ। পয়েন্ট হারালেই অনিশ্চিত হয়ে পড়বে বিশ্বকাপ যাত্রা। আর এমন সময়ে টানা চার ম্যাচে আলিসন বেকারকে পাচ্ছে না ব্রাজিল।

আগামী ১১ অক্টোবর চিলি আর ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে ম্যাচ। পরের ফিফা উইন্ডোতে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৯ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই চার ম্যাচে আলিসনের সার্ভিস পাচ্ছে না সেলেসাওরা।

আরও পড়ুনঃ   অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত

আর দুই ফিফা উইন্ডোর মাঝে আলিসনকে পাবে না লিভারপুল। ইংলিশ ক্লাবটি আজ নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা আলিসনকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ঠিকঠাকমতো সুস্থ হয়ে উঠলে ব্রাজিল গোলকিপারকে পাওয়া যাবে নভেম্বরের শেষ সপ্তাহে।

আলিসন চোট পেয়েছেন শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে লিভারপুলের ১–০ গোলের জয়ের ম্যাচে। সে দিন ম্যাচের ৭৯ মিনিটে তাকে তুলে নিয়ে ভিতেস্লাভ জারোসকে নামানো হয়। দীর্ঘ সময়ের জন্য চোটে ছিটকে যাওয়ায় লিভারপুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন আলিসন।

আরও পড়ুনঃ   যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

এদিকে ব্রাজিল চিলি ও পেরু ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকেও পাচ্ছে না। যে রাতে লিভারপুল জার্সিতে আলিসন চোট পেয়েছেন, একই রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST