৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাংবাদিক খোকন, বিএসইসির শিবলী ও এমপি বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রেজওয়ানা নুর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও তার স্ত্রী শারমিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেছেন।

দুদকের পক্ষে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়।

শিবলীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপপরিচালক মো.মাসুদুর রহমান, আশরাফুল আলম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন দুদকের সহপরিচালক মো. আবুল কালাম আজাদ এবং সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজারীর আবেদন করেন দুদকের উপপরিচালক মুহম্মদ জয়নাল আবেদীন।

আরও পড়ুনঃ   নওগাঁয় ঘরের পাশে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

শিবলী ও আক্তারুজ্জামানের নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব হিসেবে কর্মরত থেকে ঘুষ নিয়ে দলের পদ বাণিজ্য, ঋণ ও মুদ্রা চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, ম্যাক্স গ্রুপ, নগদ ও অন্যান্য বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জনপূর্বক নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   চাঁদাবাজি ও অপহরণ মামলায় ‘জুলাইযোদ্ধা’ গ্রেপ্তার

আবেদনগুলোয় বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান থাকা অবস্থায় সংশ্লিষ্টরা যে কোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন। তাঁরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে ও দীর্ঘায়িত হবে। এ কারণে তাদের বিদেশ যাত্রা রহিত করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত আদেশ দেন এবং আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST