৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সৃজিতের সঙ্গী সাপ, মিথিলার কন্যা: শিল্পীদের দাম্পত্য টেকে না কেন?

অনলাইন ডেস্ক : ভারত ও বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। যদিও একটা সময়ে দুইটি দেশই ছিল এক মানচিত্রে। ছিল না কোনো কাঁটাতার। যে কারণে দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্যের মাঝেও নেই বিস্তর কোনো ফারাক।

বিভিন্ন সময়ে ভারত-বাংলাদেশের শিল্পীরাও একে অন্যের দেশে কাজ করেছেন। যে কারণে দুই দেশের তারকাদের মাঝেও রয়েছে নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ক থেকে হৃদয়ের ডাকে সাড়া দিয়ে মিলন যেমন হয়েছে, তেমন বিচ্ছেদও হয়েছে।

সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কাঁটাতার। কবীর সুমন-সাবিনা ইয়াসমিন থেকে অর্ণব-সাহানা, সৃজিত-মিথিলা অনেকেই সম্পর্কে নাম দিয়েছেন। পাশাপাশি থাকতে চেয়েছেন। কিন্তু এক ছাদের নিচেই বাকিটা জীবন কাটাতে পারেননি।

সম্প্রতি দুই বাংলার তারকাদের বিবাহ-বিচ্ছেদ নিয়ে কথা বললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দুই বাংলার শিল্পীদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন তিনি।

যেখানে কবীর সুমন ও সাবিনা ইয়াসমিনের উদাহরণ টেনে এনেছেন তিনি। ২০০০ সালে সাবিনাকে বিয়ে করেছিলেন সুমন। তার কিছু দিন আগে সুমন চট্টোপাধ্যায় থেকে হয়েছিলেন কবীর সুমন। দুজনের দাম্পত্য মধুর হয়নি। বিচ্ছেদের পথে হাঁটে এই তারকা দম্পতি।

আরও পড়ুনঃ   মুম্বাইয়ে শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা, দেখে কী করলেন সুহানা

সৃজিতের জন্মদিনেও মিথিলার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে আলোচনা

সেই প্রসঙ্গ সামনে রেখেই তসলিমা প্রশ্ন তুলেছেন, পরিচালক সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে। তবে কি বিচ্ছেদের পথে হাঁটছে এই জুটি?

সুমন-সাবিনার দাম্পত্য জীবন নিয়ে কম আলোচনা হয়নি। এখন সুমন থাকেন কলকাতায়, সাবিনা ফিরে গেছেন নিজের দেশে। এই ঘটনার বহু বছর পর কূটনৈতিক সীমানা ছাড়িয়ে ফের দু’টি মন এক হয়েছিল।

২০১৯ সালে বিয়ে করেছিলেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রাশিদ মিথিলা। কিন্তু তাদের সম্পর্কেও কি মেদ জমল এবার? সেই প্রশ্ন তুলে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে রোমান্টিক বা বৈবাহিক সম্পর্ক কেন টিকছে না? সাবিনা ইয়াসমিন আর কবীর সুমন বিয়ে করলেন। বিরাট হইচই হল। দু’জনে কিছুদিন একসঙ্গে গান গাইলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবন যাপন করছেন। সাবিনা আর সুমনের মধ্যে কোনও সম্পর্ক অবশিষ্ট রয়েছে বলে মনে হয় না।’

আরও পড়ুনঃ   কনসার্টে নেচে সমালোচনার মুখে জেফার, ভিডিও ভাইরাল

সৃজিত-মিথিলার প্রসঙ্গ টেনে তসলিমা লেখেন, ‘এরপর সৃজিত আর মিথিলা বিয়ে করলেন। বিরাট হইচই হল। দু’জনে কিছু দন একসঙ্গে চলাফেরা করলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবনযাপন করছেন। সৃজিত তার ১০/১২টা সাপ নিয়ে, আর মিথিলা তার কন্যা নিয়ে। মিলন থাকলে বিচ্ছেদ থাকে, এ নতুন কিছু নয়।’

গত কয়েক বছর ধরে কলকাতায় যাতায়াত কমেছে মিথিলার। চাকরির কাজে বেশির ভাগ সময় কাটে তানজানিয়ায়। অন্যদিকে সৃজিতের কর্মব্যস্ততা বেড়েছে। এসবের মাঝেই সম্প্রতি তাদের সংসার ভাঙার খবর শোনা যাচ্ছে। মেয়েকে নিয়ে বাংলাদেশেই বেশি থাকছেন অভিনেত্রী। সৃজিতের পাশেও সেভাবে দেখা মিলছে না।

সেই বিষয়টিই আরও একবার তুলে আনলেন তসলিমা নাসরিন। যদিও দুই দেশের নাগরিকের বৈবাহিক সম্পর্ক নিয়ে আশাবাদী তসলিমা শেষে সংযোজন করেন, ‘দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন দৃঢ় হলে অসাম্প্রদায়িকতার নিদর্শন চমৎকার হতে পারত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST