২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কনসার্টে নেচে সমালোচনার মুখে জেফার, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : গান দিয়ে পরিচিত হলেও শোবিজ অঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান। কখনও মডেল, উপস্থাপনা আবার কখনও পর্দায়ও মেলে ধরেছেন নিজেকে। গেল ঈদেই অভিনয় জীবনে অভিষেক ঘটে জেফারের। সে থেকে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

জেফারের ফ্যাশন স্টেটমেন্টে এখন অনেকটা পরিবর্তন আসলেও একটা সময় সাজ-আশাক নিয়ে বহু সমালোচনার মুখে পড়েছেন তিনি। আবার চলতি বছরের শুরুর দিকে তার গাওয়া স্পাইসি গান প্রকাশ করার পর আবার আলোচনায় আসেন এই শিল্পী।

যদিও গান নিয়ে তুলনামূলক কম সমালোচনার মুখেই পড়েছেন জেফার। কিন্তু হঠাৎ সামাজিক মাধ্যমে জেফারের কিছু লাইভ পারফর্মেন্স ছড়িয়ে পড়তে আবারও শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন জেফার! শুধু তাই নয়, লাইভ কিংবা কনসার্টে জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন। কেউ কেউ তো সরাসরি ‘অটোটিউন গায়িকা’ বলেও কটাক্ষ ছুড়েছেন মন্তব্য ঘরে।

আরও পড়ুনঃ   বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে নারীকে বেদম মারধর, ভিডিও ভাইরাল

রাজধানীতে সদ্য অনুষ্ঠিত হওয়া ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ‘ঝুমুর’ গান পরিবেশন করেন জেফার। সেই পারফর্মেন্স এর আংশিক কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, সাউন্ডবক্সে ‘ঝুমুর’ এর মূল গান চালিয়ে নাচের ভঙ্গিতে শরীর নাড়াচ্ছেন জেফার, তার সঙ্গে গলা মেলাচ্ছেন গায়িকা। আর তাতে নানান প্রতিক্রিয়া আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

এক নেটিজেন প্রশ্ন ছুড়েছেন, ‘সাউন্ড বক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানই শোনাতে হয় তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই?’। আবার সেই ভিডিওতে খানিকটা বেতালে, বেসুরেও গাইতে শোনা যায় জেফারকে। সে বিষয়টি তুলে আরেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘অটো টিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে।’। প্রায় একই মন্তব্য আরও একজনও লিখেছেন, ‘আমার জানা মতে লাইভ কনসার্টে অটো টিউন নাই তাই আর কি ব্যাকগ্রাউন্ডে থেকে সাউন্ড দিয়েছে। কারণ বাস্তব গলা আর অটোটিউন পার্থক্যটা অনেক।’

আরও পড়ুনঃ   স্বামীর চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী, ভেঙে যায় ৮ বছরের সংসার

উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST