৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিপ্রার্থীদের

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে দিনভর পিএসসি সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলো চাকরিপ্রার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পিএসসির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা ধরণের শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ   তীব্র তাপে পুড়ছে রাজশাহী

পিএসসির কর্মকর্তারা জানান, আজ সকালে প্রায় দুই শতাধিক চাকরি প্রার্থীরা আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। দিনভর শিক্ষার্থীরা অবস্থান। এসময়ে পিএসসির চেয়ারম্যান, সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে রাতে আন্দোলনকারীরা তালা খুলে দিলে চেয়ারম্যাসহ সংশ্লিষ্টরা পিএসসির কার্যালয় ত্যাগ করেন।

আন্দোলনকারীরা জানান, বর্তমান পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ সদস্যরা সব বিগত স্বৈরাচার সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন জায়গায় সংস্কারের অংশ হিসাবে অন্যান্যরা পদত্যাগ করলেও পিএসসির সংশ্লিষ্টরা স্ব-পদে রয়েছেন। বর্তমান কমিশনের অধীন সুষ্ঠু কোন নিয়োগ সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। এজন্য অবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়ে নতুন কমিশন গঠনের কথা বলেছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST