৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন থেকে শ্রীলঙ্কার ফুলটাইম কোচের দায়িত্বে জয়সুরিয়া

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কান ক্রিকেটের অবিচ্ছেদ্য এক নাম সনাৎ জয়সুরিয়া। ‘মাতারা হারিকেন’ নামে খ্যাতি পাওয়া এই ব্যাটার ছিলেন লঙ্কান ক্রিকেটের সোনালী প্রজন্মের প্রতিনিধি। ক্রিকেট থেকে অবসরে গেলেও বারবারই ফিরে এসেছেন তিনি। কখনো প্রধান নির্বাচক, কখনো পরামর্শক কিংবা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লঙ্কান ক্রিকেটে দেখা গেছে তাকে। এবার পূর্ণকালীন কোচ হিসেবেই তার ওপর আস্থা রাখছে দেশটির বোর্ড।

সনাৎ জয়সুরিয়াকে প্রায় দুই বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন খোদ জয়সুরিয়াও।

আরও পড়ুনঃ   রাবির ভর্তি পরীক্ষা এখন থেকে বিভাগীয় ৫ শহরে

চলতি বছরের পহেলা অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ সাল পর্যন্ত হেড কোচের দায়িত্ব সামলাবেন জয়সুরিয়া।

এর আগে ২০১৩ সালে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জয়াসুরিয়া। ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব ছিল তার কাঁধে। মাঝে ২০১৯ সালে শ্রীলঙ্কায় দুর্নীতির তদন্তে অসহযোগিতার দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন আইসিসি।

সম্প্রতি বেশ বাজে সময়ই পার করছিল শ্রীলঙ্কা ক্রিকেট। ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্মের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারায় দলটি। আবার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছিল।

আরও পড়ুনঃ   বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা, সমস্যা কোথায় জানালেন পাইলট

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতার জেরে কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিস সিলভারউড। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েই লঙ্কানদের দারুণ সাফল্য এনে দিয়েছেন জয়সুরিয়া।

ঘরের মাটিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং ইংল্যান্ডের মাটিতে স্বাগতিক দলকে টেস্টে দশ বছর পর হারানোর কৃতিত্ব দেখায় শ্রীলঙ্কা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের রেসেও উঠে এসেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

অবৈধ যান, ঝরছে প্রাণ

১২

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৩

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৫

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৭

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৮

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৯

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST