৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

তানোর প্রেস ক্লাবের নির্বাচনে সাঈদ সাজু সভাপতি, সাধারণ সম্পাদক সোহেল রানা

সাইদ সাজু, তানোর থেকে :রাজশাহীর তানোর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইদ সাজু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন সোহেল রানা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তানোর প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) ও তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আব্দুল হান্নান। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দলিল লেখক মনজুর রহমান।সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রুস্তোম আলী।

তানোর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাইদ সাজু (কলম) প্রতিক ও লুৎফর রহমান (চেয়ার) প্রতিক এবং সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান (মোবাইল) প্রতিক ও দেলোয়ার হোসেন সোহেল রানা (ক্যামেরা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর প্রেস ক্লাবের মোট ভোটার ছিলেন ১২জন। এর মধ্যে ১১জন ভোটার তাদের ভোট প্রদান করেন। বাঁকি ১জন ভোটার অসুস্থ থাকায় তিনি ভোট দিতে পারেননি। ১১টি ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কলম প্রতীকের প্রার্থী (দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক আমাদের সময়) তানোর প্রতিনিধি সাইদ সাজু। তার নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক সোনার দেশ ও দৈনিক কালবেলা তানোর প্রতিনিধি লুৎফর রহমান চেয়ার প্রতিকে ভোট পেয়েছেন ৫টি।

আরও পড়ুনঃ   কঠিন সমীকরণে ভারত, ছুটি বাতিল হতে পারে রোহিতের!

অপর দিকে ক্যামেরা প্রতিকে ৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি দেলোয়ার হোসেন সোহেল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক সানশাইন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার তানোর প্রতিনিধি টিপু সুলতান মোবাইল ফোন প্রতিকে ভোট পেয়েছেন ৩টি।

এর আগে বিনা প্রতিদ্বন্দীতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কাগজ পত্রিকার তানোর প্রতিনিধি ও তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, যুগ্ন সাধারন সম্পাদক হয়েছেন দৈনিক সানশাইন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার তানোর প্রতিনিধি আসাদুজ্জামান মিঠু।

আরও পড়ুনঃ   রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ বাংলা পত্রিকার তানোর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার তানোর প্রতিনিধি ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গনধ্বনি প্রতিদিন পত্রিকার তানোর প্রতিনিধি আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি ওবায়দুর রহমান সুজন।

১নং সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরোর বিজ্ঞাপন প্রতিনিধি ও তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও ২নং সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার ও এশিয়ান টিভির তানোর প্রতিনিধি মাহাবুব জুয়েল। অপর দিকে প্রেস ক্লাবের নিয়ম অনুযায়ী পরাজিত সভাপতি হবেন ৩নং সদস্য ও ৪নং সদস্য হবেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST