৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জামিন পেলেন বিচার চেয়ে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রূপা

অনলাইন ডেস্ক : পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ দেখিয়ে ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ রূপা গাঙ্গুলীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই জামিন মেলে তার।

ভারতীয় গণমাধ্যমের খবর, বাঁশদ্রোণীতে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাত থেকেই থানায় প্রতিবাদ শুরু করেন রূপা। তার দাবি, যত দিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে, তত দিন তিনি থানায় বসে থাকবেন। বৃহস্পতিবার সকালেও এ ঘটনায় সেই থানা চত্তরে প্রতিবাদ তোলেন রূপা। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

আলিপুর আদালতে সরকারি আইনজীবী বিচারকের কাছে সবক তোলেন, গতকাল রাত থেকে বাঁশদ্রোণী থানায় বসেছিলেন রূপা। পুলিশের কাজে বাধা দিয়েছেন তিনি। এ সময় রূপার পক্ষের আইনজীবী জানান, রূপা একজন রাজনীতিক। গতকাল কিশোরের মৃত্যুতে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। বিজেপি কর্মীদের সঙ্গে সেখানে রূপাও প্রতিবাদ শামিল হন। যে পেলোডারের ধাক্কায় কিশোরের মৃত্যু হয়, তার চালককে গ্রেপ্তারের দাবি করেন রূপা। তাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   কলকাতায় জয়ার দুই সিনেমা, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী

কেন অভিযুক্তকে গ্রেপ্তার না করে প্রতিবাদীদের গ্রেপ্তার করা হল, প্রশ্ন তোলেন রূপার আইনজীবী। দুই পক্ষের বিবৃতি শোনার পর বিচারক রূপার জামিন মঞ্জুর করেন। ১ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন রূপা।

১৯৮০-এর দশকের ক্লাসিক সিরিজ ‘মহাভারত’-এ দ্রৌপদী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন রূপা গাঙ্গুলী। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ২০১৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে যোগ দেন এবং রাজ্যসভায় সংসদ সদস্য নির্বাচিত হন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST