১৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারার ভবানীগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার (১৯মার্চ) দুপুরে বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে কয়েকজন কাউন্সিলর সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, মেয়র আব্দুল মালেক মন্ডল ও প্যানেল মেয়র হাচেন আলী, দোলাহার হোসেন এবং সচিবের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী লিটন মিয়ার যোগসাজোশে পৌরসভার বিভিন্ন টেন্ডারকৃত কাজ সম্পন্ন না করে মেয়র নিজেই কাজ নিয়ে টাকা উত্তোলন করে আত্বসাত করে আসছেন। লিখিত বক্তব্যে তারা বলেন, ২০১৯ সালে ইজিপির দুই কোটি একত্রিশ লাখ টাকার কাজ আংশিক করে সম্পূর্ণ টাকা আত্বসাত করেন। ২০২২ সালের কোটেশান টেন্ডারের পাঁচ লাখ ছিয়াশি হাজার ও নয় লাখ নিরানব্বই হাজার, চলতি বছরে এক লাখ চল্লিশ হাজার টাকার কাজ না করেই টাকা আত্বসাত করেন। এছাড়াও গোপন বহিতে আদায়কৃত ট্রেড লাইসেন্স বিক্রির টাকা জমা না দেয়া, পৌর কর আদায় করে জমা না দেয়া, নতুন পৌর ভবন নির্মাণ কাজ ঠিকাদার কে না দিয়ে নিজেই নিম্ন মানের ইট, রড, সিমেন্ট ব্যবহার ও পাথরের পরিবর্তে ইটের খোয়ার ব্যবহার, পৌরসভার বিভিন্ন স্থানে টিনের ঘর তৈরী করে ব্যক্তিগত ভাবে ভাড়া আদায়, পৌরসভার ট্রাক রোলার ও অন্যান্য সরঞ্জামাদি ব্যক্তিগত কাজে ব্যবহার, ভবানীগঞ্জ বাইপাস রাস্তা বিভিন্ন অর্থ বছরে টেন্ডার হলেও কাজ না করে অর্থ আত্বসাত, করোনাকালীন বরাদ্দের টাকা আত্বসাত, কাউন্সিলরদের সঙ্গে দূর্ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার উন্নয়ন কে বাধাগ্রস্ত করছেন। অপরদিকে এডিপি ফান্ডের টাকা পৌরসভার একাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়র ও সচিবের যোগসাজোশে উত্তোলন করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ করা হয়। ২০০০ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই সহকারী প্রকৌশলী হিসেবে লিটন মিয়া বিভিন্ন অনিয়ম দূর্নীতে জড়িত থাকলেও রহস্যজনক কারনে একনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন বলে অভিযোগ করা হয়। উপজেলা সদরের কয়েকটি বাণিজ্যিক মার্কেটে স্বজন প্রীতি করে কর আদায় না করে সরকারের রাজস্ব ফাঁকি এবং চাকরী দেয়ার নামেও অর্থ আত্বসাতের অভিযোগ পাওয়া যায়। দানগাছি মহল্লার আলামিন জানান, তার কাছ থেকে ড্রাইভার পদে চাকরি দেয়ার নামে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। কাউন্সিলর দোলাহারের মাধ্যমে মেয়র আব্দুল মালেক মন্ডল কে ওই টাকা দেন বলে জানায় আলামিন হোসেন। সম্মেলনে কাউন্সিলররা এহেন অনিয়ম-দূর্নীতির কারনে মেয়র আব্দুল মালেক মন্ডলের অপসারন ও সহকারী প্রকৌশলী লিটন মিয়াকে বদলীর দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শরিফুল ইসলাম তুহিন, আব্দুল মজিদ, আব্দুল হান্নান, আহাদ আলী প্রামানিক, আলমগীর হোসেন, নারী কাউন্সিলর এর স্বামী জবান আলী, ভূক্তভোগী আলামিন হোসেন প্রমূখ। এসব ব্যাপারে যোগাযোগ করা হলে ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো তারা মন্ত্রনালয়ে জমা দেয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ডিডি এলজি তদন্ত করেছেন। এখনো প্রতিবেদন দাখিল করেননি। তবে কাউন্সিলররা যেসব অভিযোগ এনেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST