১৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম। সোমবার বেলা দেড়টার দিকে রাজশাহী নগরীর সাবেক বর্ণালী সিনেমা হলের পিছনে হেতেমখাঁ এলাকায় গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিপন নামের এক সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়।

সন্ত্রাসী রিপন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসমতআরা এবং কম্পিউটার বিভাগের শিক্ষক রিফেল এর ভাই। ঘটনার সময় অধ্যক্ষ ইসমতআরা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং তার ইন্ধনেই হামলা চালায় রিপন। গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা, ছাত্র-ছাত্রীদের ভুয়া উপস্থিতি দেখিয়ে এমপিও হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঘটনার দিন বিকেলেই বোয়ালিয়া থানা অভিযোগ দায়ের করেন মীর তোফায়েল হোসেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মার্চ দুপুর দেড়টার দিকে হেতেমখাঁ এলাকার গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম কলেজটির বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে কলেজটির অধ্যক্ষ ইসমতআরা তাদের সাথে খারাপ আচরণ করে ও গালাগালি করে। এরপর তাকে সাংবাদিক মীর তোফায়েল হোসেন গালাগালি করতে নিষেধ করলে তিনি রিপন নামের এক ব্যক্তিকে ডেকে আনে। তারপর অধ্যক্ষ উপস্থিত থাকা কালে রিপন নামের ব্যক্তিটি তাদের উপর চড়াও হয়ে কিলঘুষি মারে ও একপর্যায়ে ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে মেরে ভেঙে ফেলে। এরপর অধ্যক্ষ ও রিপন নামের ব্যক্তিটি তাদের হুমকি প্রদান করে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি, থানায় অভিযোগ

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এ বিষয়ে বোয়ালিয়া থানা ওসি মো: হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST