২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আমরা অন্তবর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: ফারুক

অনলাইন ডেস্ক: অন্তবর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে, তাহলে বিএনপি-জামায়াত এক কোটি আ.লীগ নেতাকর্মীকে হত্যা করবে। বুকে হাত দিয়ে বলতে পারি, আওয়ামী লীগের একজন কর্মীর গায়েও আমরা হাত তুলিনি।
বিপএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা এখনো কেন প্রত্যাহার করা হলো না- এ প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, কথা বলুক। যে কথাগুলো তিনি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে বলে আসছেন। তার সাংগঠনিক নির্দেশ এবং রাষ্ট্র নায়কত্বমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় যে, বাংলাদেশে জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিপএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা আজ ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে এমন এক ব্যক্তি, যাকে আপনি (শেখ হাসিনা) ১৪ তলা পর্যন্ত হেঁটে হেঁটে উঠিয়ে (আদালতে) হাজিরা দিতে বাধ্য করেছেন। সেই ড. ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আল্লাহ অহঙ্কারকারীকে ক্ষমা করেন না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না। তবে, আপনার উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এক সময় কথা বলতে পারেননি। কিন্তু এখন আপনাদের কথা বলার স্বাধীনতা হয়েছে। আপনাদের মানুষ ভালোবাসে। যারা এখনো প্রেতাত্মা, তাদের বিরুদ্ধে লিখুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST