১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে বাসে আগুন, ২২ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে একটি স্কুলবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় কয়েকজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাসটিতে মোট ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর ছয়জন শিক্ষক।

দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জংরুংগ্র্যাংকিট জানিয়েছেন, দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তবে ২৫ জন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   বিমানের ১৮১ আরোহীর ১৭৯ জনের মৃত্যু, বাকি দুজন বাঁচলেন যেভাবে

মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় আছড়ে পড়ে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

তারা আরও জানিয়েছেন, বাসটি কমপ্রেস গ্যাসে চলছিল। যখন এটি রাস্তার বেড়ায় গিয়ে আঘাত হানে তখন এটিতে আগুন ধরে যায়।

একটি ভিডিওতে দেখা গেছে, বাসটি একটি ওভারপাসের নিচে দাউদাউ করে জ্বলছে। ওই সময় ঘন ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে

উদ্ধারের সঙ্গে যুক্ত এক উদ্ধারকর্মী জানিয়েছেন, আগুন নেভানোর পর বাসটি ঠান্ডা হওয়ার জন্য তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপর তারা মরদেহ খোঁজার কাজ শুরু করেন।

থাইল্যান্ডে প্রায়ই বাস এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। অনিরাপদ এবং অনভিজ্ঞ চালকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। আর এসব দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST