৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হিজবুল্লাপ্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ, করাচিতে সংঘর্ষ

অনলাইন ডেস্ক : ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় ইরানের সমর্থনপুষ্ট এবং বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহর নিহতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে। রোববারের সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি-সংঘর্ষও হয়েছে।

করাচি পুলিশের উপ মহাপরিদর্শক আসাদ রেজা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর আগামী দিন রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লার মতো এই রাজনৈতিক দলটি ইরানের সমর্থনপুষ্ট।

আরও পড়ুনঃ   পাকিস্তানের পতাকায় আলোকিত দুবাইয়ের বুর্জ খলিফা

রোববারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় ৩ হাজার মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লার ছবির পোস্টার ছিল। ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ স্লোগান দিতে দিতে তারা কনস্যুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন।

কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয়ে এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিনের কর্মী-সমর্থকরাও।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা করা হয়েছেয়ে বলে জানিয়েছেন আসাদ রেজা।

আরও পড়ুনঃ   স্ত্রী ফেরেননি, ক্ষোভে চার সন্তানসহ নিজেকে শেষ করে দিলেন স্বামী

গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। হামলায় ব্যবহার করা হয়েছিল ২ হাজার কেজির বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST