৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ৬ লাখেরও বেশি রুশ সেনা নিহত

অনলাইন ডেস্ক : ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৫১ হাজার ৮১৪ সেনা রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ৩১ মাসে সাড়ে ছয় লাখেরও বেশি রুশ সেনাকে নিহতের পাশাপাশি রুশ বাহিনীর ৮ হাজার ৮৬৯টি ট্যাংক, ১৭ হাজার ৪৭৬টি সাঁজোয়া যান, ২৫ হাজার ৪৯৫টি সাধারণ যানবাহন, ১৮ হাজার ৭৯৫টি গোলাবারুদের মজুত, ১ হাজার ২০৫টি মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম, ৭৬২টি এয়ার ডিফেন্স সিস্টেম, ৩৬৯ টি যুদ্ধবিমান, ৩২৮টি হেলিকপ্টার, ১৬ হাজার ১৮৬টি ড্রোন, ২৮টি যুদ্ধজাহাজ ও গানবোট এবং একটি সাবমেরিন ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা।

আরও পড়ুনঃ   ইউক্রেন যুদ্ধ : ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন

রাশিয়ার সামরিক বাহিনী বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দাবির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে সোমবার যেদিন এই বিবৃতি দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী, সেই দিনই রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দোনেৎস্কে ৩ জন নিহত ঝাপোরিজ্জিয়ায় ১৬ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ ইউক্রেনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা বলেছেন, দোনেৎস্ক এবং ঝাপোরিজ্জিয়ার যে দুই এলাকায় হামলা হয়েছে, সেগুলো ঘণবসতিপূর্ণ এবং ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৫ সালে সাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৫৪

প্রায় তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন— এই চার প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব— কিয়েভ যদি ক্রিমিয়াসহ এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিয়ানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST