১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পাপারাজ্জিরা বেপরোয়াভাবে ডায়ানার পিছু নিত

অনলাইন ডেস্ক : প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেনসার বলেছেন, বর্তমান প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন যতটা না গণমাধ্যমের হয়রানির শিকার হচ্ছেন, তার চেয়েও অনেক বেশি বেপরোয়াভাবে তার বোনের পিছু নিত পাপারাজ্জিরা। রবিবার বিবিসির লরা কুসেনবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ভাগনে উইলিয়ামের স্ত্রী মিডলটনকে নিয়ে সম্প্রতি যেসব ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন স্পেনসার।

১৯৯৭ সালে বোন ডায়ানার মৃত্যুর পর পরই গণমাধ্যমের কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন আর্ল স্পেনসার। বোনের শেষকৃত্যে দেওয়া বক্তব্যে তিনি অঙ্গীকার করেছিলেন, ডায়ানার মতো করে তার দুই ছেলে উইলিয়াম ও হ্যারি যেন হয়রানির শিকার না হন, তা তিনি খেয়াল রাখবেন। অবশ্য এখন সুনির্দিষ্ট করে দুই ভাগনের মানসিক চাপ এবং তাদের সম্পর্কের ফাটল নিয়ে স্পেনসারকে কথা বলতে দেখা যায় না।

আরও পড়ুনঃ   ইউক্রেনে বিধ্বস্ত হলো ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান

তবে সম্প্রতি ডায়ানার পুত্রবধূ কেট মিডলটনের শারীরিক অবস্থা নিয়ে অনলাইনে যেসব গুঞ্জন ছড়াচ্ছে, তা নিয়ে আর্ল স্পেনসারের বক্তব্য জানতে চেয়েছিল বিবিসি। জবাবে তিনি বলেছেন, ডায়ানার ক্ষেত্রে বিষয়টি আরও বেশি ঝুঁকিপূর্ণ ছিল। ব্রিটনের বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। পরে চার্লস ও ডায়ানার বিচ্ছেদ হয়।
১৯৯৭ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু হয়। আলোকচিত্রীরা প্যারিসের রাস্তায় তার গাড়ির পিছু নেয়। তাদের থেকে বাঁচতে একটি পাতাল সুড়ঙ্গপথে ঢোকার সময় গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বোনের মৃত্যুর সময়কার কথা স্মরণ করে ছোট ভাই আর্ল স্পেনসার বলেন, ‘যদি আমি ৯৭ সাল এবং ডায়নার মৃত্যুর সময়ের দিকে ফিরে তাকাই, তাহলে বলব, ঘটনাটি অনেক মর্মান্তিক ছিল।

আরও পড়ুনঃ   ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থনের প্রশংসা পুতিনের

তার মৃত্যু এমন একটা মর্মান্তিক আবহে ঘটেছে যে এতে যেসব প্রতিষ্ঠান পাপারাজ্জিদের সমর্থন জুগিয়ে যেত, তারা বুঝতে পারল এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। তারা কী করতে পারবে, কী করতে পারবে না, সে ব্যাপারে সতর্ক হওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST