২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টপস-ছেঁড়া জিন্সে ঝড় তুললেন রাশমিকা

অনলাইন ডেস্ক : ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা রাশমিকা মান্দানা। ২০২১ সালে বহুল আলচিত ছবি ‘পুস্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনয়, নাচ মুগ্ধ করে দর্শকের। তবে পর্দার বাইরেও রাশমিকা তার স্টাইল ও ফ্যাশনের গুণেও আলোচনায় থাকেন। অনেকের কাছে আবার তিনি ন্যাশনাল ক্রাশ!

সম্প্রতি রাশমিকার কিছু ছবি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। দক্ষিণী এই অভিনেত্রীর কিছু স্টাইলিশ পোজে রোমাঞ্চিত তার অনুরাগীরা। সেখানে রাশমিকা নিজেকে ধরা দিয়েছেন বিভিন্ন ভঙ্গিতে।

সদ্য মিলান ফ্যাশন সপ্তাহ এবং ভার্সেস শোতে অংশ নিয়েছিলেন রাশমিকা। এই অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন তা সকলের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে অভিনেত্রী সেই ছবিগুলি শেয়ার করেছেন। আর এতেই যেন মন্তব্যঘর উত্তপ্ত করে ফেলেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ   আদানির ছেলের বিয়েতে আসছেন টেলর সুইফট

ছবিতে দেখা যায়, গভীর স্কুপ নেক লাইনযুক্ত কালো রঙের স্লিভলেস ক্রসেট টপস পরেছেন রাশমিকা। সাথে ছেঁড়া জিন্স। টপসের ওপর কালো ব্লেজার। বডি হাগিং টপের সাথে ছেঁড়া জিন্সে রাশমিকাকে এতটাই সাহসী লাগছে যে, নেটিজেনরা মন্তব্য ঘরে উল্লেখই করেন ‘হটনেস ওভারলোডেড’। কেউ কেউ তুলনা করেছেন লেডি বস হিসেবেও।

তবে তেমন কোনো গয়না না থাকলেও মাত্র ছোট দুটি কানের দুল পরেছেন রাশমিকা। সাথে ছোট লাল ব্যাগ, মোহনীয় পোজ, লুক, হাসি ও স্টাইল ঝড় তুলে দেয় অনুরাগীদের।

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

‘কিরিক পার্টি’র মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন রাশমিকা। এরপর তিনি তেলেগু সিনেমায় চলে যান এবং কন্নড় চলচ্চিত্র জগৎ থেকে অনেক দূরে সরে যান। তেলেগুতে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। বলিউডেও পা রেখেছেন। সম্প্রতি তার অভিনীত অ্যানিম্যাল ছবি ব্যাপক সাড়া ফেলে।

বর্তমানে রাশমিকার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সেখানে ‘পুস্পা-টু’ নিয়ে আশা তুঙ্গে। এছাড়াও ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘চাওয়া’, ‘সিকান্দার’, ‘কুবেরা’ সিনেমায় বড় ভূমিকায় রয়েছেন রাশমিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১০

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১২

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৩

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৬

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৭

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৯

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST