২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে হামলার শিকার হন তিনি। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফুল ইসলাম উপজেলার ছাতক বরাট গ্রামের শাহাদতের ছেলে।

আরও পড়ুনঃ   কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা, দুইজনের ফাঁসির আদেশ

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সঙ্গে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে আরিফুল গোপালপুরের হয়ে খেলছিলেন। খেলা চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়। ওই ঘটনার জেরে রোববার দুপুরে গোপালপুর ব্রিজের পাশে আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করে দ্বারিয়াপুরের লোকজন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ   রাজশাহী আদালত চত্বরে নারীকে লাঞ্ছিত করা কাজি গ্রেপ্তার

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST