২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

খাবারের প্যাকেটে জীবন্ত ইঁদুর, জরুরি অবতরণ করল বিমান

অনলাইন ডেস্ক : নরওয়ের অসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার পথে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইট ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানের সরবরাহ করা খাবারে একজন যাত্রী জীবন্ত ইঁদুর খুঁজে পাওয়ার পর ফ্লাইটটি জরুরি অবতরণ করে। গত বুধবার স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের বিমানে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রীর খাবারে জীবিত ইঁদুর পাওয়ার পর বিমানের গতিপথ পাল্টে কোপেনহেগেনে অবতরণ করা হয়। এসএএসর মুখপাত্র অয়েস্টেইন স্মিথ বলেছেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোপেনহেগেনে ফ্লাইটটি অবতরণ করার পর ইঁদুরের খোঁজে বিমানে ব্যাপক তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেপ্তার ১৭৮ গুপ্তচর

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সাধারণত বিমানের ফ্লাইটে ইঁদুরের উপস্থিতির বিষয়ে কঠোর বিধি-নিষেধ থাকে। কারণ বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে ফেলতে পারে ইঁদুর।

অয়েস্টেইন স্মিথ বলেছেন, বিমানে এই ধরনের ঘটনা একেবারে বিরল। এমন পরিস্থিতির জন্য বিমানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আবারও একই ধরনের ঘটনা না ঘটে। এছাড়া আমাদের খাদ্য সরবরাহকারীদের সাথেও এ নিয়ে পর্যালোচনা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইটের একজন যাত্রী লিখেছেন, বিশ্বাস করুন অথবা না করুন। এসএএসের ফ্লাইটে আমার পাশে বসা এক নারী তার খাবারের প্যাকেট খোলা মাত্রই একটি ইঁদুর লাফিয়ে পড়ল। এখন আমাদের ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফ্লাইট পরিবর্তনের জন্য আমরা কোপেনহেগেন বিমানবন্দরে অবতরণ করেছি।

আরও পড়ুনঃ   ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইঁদুরের বিষয়ে নিজের সতর্কতা অবলম্বনের কথাও পোস্টে লিখেছেন ওই যাত্রী। তিনি বলেছেন, ইঁদুর যাতে শরীরে উঠতে না পারে সেজন্য পায়ের মোজা প্যান্টের ওপরে টেনে দিয়েছেন তিনি। এই ঘটনা সত্ত্বেও ব্মিানের অন্য যাত্রীদের মাঝে কোনও ধরনের চাপের লক্ষণ দেখা যায়নি। বরং তারা শান্তভাবে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

পরে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট কোপেনহেগেন বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর কয়েক ঘণ্টা পর নতুন একটি ফ্লাইটে করে যাত্রীদের স্পেনের মালাগা নিয়ে যাওয়া হয়।

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST