২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৭ বছরের সংসার ভেঙে শিবানীকে বিয়ে, দুই সতীনের সম্পর্ক কেমন

অনলাইন ডেস্ক : ২০০০ সালে শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন অভিনেতা ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। সেই সম্পর্ক ভেঙে যায় ২০১৭ সালে। ওই বছরই বিচ্ছেদ হয় এই জুটির।

এরপর ২০২২ সালে শিবানী দান্ডেকরকে বিয়ে করেন ফারহান। অভিনেতার বাবা কবি ও গীতিকার জাভেদ আখতারের জীবনেও বিবাহ বিচ্ছেদের ইতিহাস রয়েছে। ফারহানের মা, অভিনেত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর জাভেদ বিয়ে করেন শাবানা আজমিকে।

একটা সময় বাবার ওপর বেজায় ক্ষুব্ধ ছিলেন ফারহান। একই ভাবে ফারহান-অধুনার বিচ্ছেদের প্রভাব পড়েছিল তাদের দুই মেয়ের উপর। যে কারণে প্রশ্ন উঠেছে, সৎ মা শিবানীর উপর কী রেগে ছিলেন ফারহানের দুই মেয়ে!

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় ১০ দিন যেমন কেটেছে পরীমণির

যদিও সতীন অধুনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফারহানের দ্বিতীয় স্ত্রী শিবানী। স্বামীর প্রথম স্ত্রীর প্রশংসাই শোনা গেল তার কণ্ঠে।

দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের সঙ্গে ঘর বাঁধেন শিবানী। যে কোনও অনুষ্ঠানের স্বামীর গোটা পরিবারের সঙ্গে আনন্দে উৎসবে শামিল হন তিনি।

তবে ফারহানের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে বর্তমান স্ত্রীর সম্পর্ক কেমন সেটা নিয়ে উৎসাহ অনেকেরই। স্বামীর প্রাক্তন স্ত্রী মানেই মুখ দেখাদেখি বন্ধ, তেমন সম্পর্ক নয় দুজনের। বরং অধুনার প্রশংসাই যেন করলেন শিবানী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ফারহান ও অধুনা দু’জনের বাবা-মা হিসেবে খুব সফল। তাদের দুই মেয়ের মা হয়ে ওঠার কোনও চেষ্টাই আমি করিনা। কারণ, অধুনা খুব ভালো মা। আমরা গোটা পরিবার আছি দুই মেয়ের পাশে, যখনই ওদের প্রয়োজন হবে আমি রয়েছি।

আরও পড়ুনঃ   অবশেষে নিজেকে ‘ছাগল’ বলে স্বীকার করলেন মাহি

প্রতিটি দাম্পত্যে বিভিন্ন বিষয়ে কলহ লেগেই থাকে। ব্যতিক্রমী নন ফারহান ও শিবানীও। নিজেদের মধ্যে ঝগড়া হলে কী করেন, তা-ও জানিয়েছেন তিনি। শিবানীর কথায়, ‘কোনও বিষয়ে কথা কাটাকাটি হলে আমরা মনোবিদের কাছে যাওয়ার অপেক্ষা করি। যদিও আমি চাই, তখনই বিষয়টাকে যেভাবে হোক নিজেরা কথা বলে মিটিয়ে নেওয়া। কিন্তু, ফারহান বলেন, একটু অপেক্ষা করে যাও। পরের দিন মনোবিদের কাছে গিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST