১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গাজা থেকে হাজার হাজার সেনাকে লেবানন সীমান্তে নিলো ইসরায়েল

অনলাইন ডেস্ক : লেবাননে পরপর দুইদিন তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়েছে দখলদার ইসরায়েল। যা দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরা ব্যবহার করত। এই বিস্ফোরণে লেবাননে অন্তত ৪০ জনের মৃত্যু ও চার হাজার মানুষ আহত হয়েছেন। এরপর ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন করে বড় উত্তেজনা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজা থেকে কয়েক হাজার সেনাকে লেবানন সীমান্তে নিয়ে গেছে দখলদার ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল বুধবার জানিয়েছে, গাজা থেকে ৯৮তম ডিভিশনকে প্রত্যাহার করে লেবানন সীমান্তে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাবে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি : ইরান

এর আগে লেবানন সীমান্তে দখলদার ইসরায়েলের শুধুমাত্র ৩৬তম ডিভিশনের সেনার ছিল। নতুন আরেকটি ডিভিশনকে নিয়ে যাওয়ার মানে হলো সেখানে ইসরায়েলি সেনার সংখ্যা অনেক বেড়েছে। অপরদিকে গাজায় বর্বরতা অব্যাহত রাখতে আরও দুটি ডিভিশনকে সেখানে রাখা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পরের দিন ৮ অক্টোবর থেকে এই যুদ্ধে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ শুধুমাত্র সীমান্ত কেন্দ্রিক ছিল। কিন্তু গত দুইদিনে ইসরায়েল হিজবুল্লাহর পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানোর পর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   মোদির সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন ট্রাম্প

আজ বৃহস্পতিবার হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ যোদ্ধাদের উদ্দেশে ভাষণ দেবেন। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেই দিকনির্দেশনা আসতে পারে তার ভাষণ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST