১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান ক্রিকেট বর্তমানে আইসিইউতে আছে’

অনলাইন ডেস্ক : এশিয়ান ক্রিকেটের পরাশক্তি দেশগুলোর মধ্যে পাকিস্তান একটি। তবে সাম্প্রতিক সময়ে মহাদেশীয় কিংবা আইসিসির কোনো বৈশ্বিক আসরে সেভাবে সাফল্য নেই ইমরান খান, ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল হকদের দেশটির। সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হার নিয়ে তাই তুমুল সমালোচনা চলছে। বর্তমানে দেশটির ক্রিকেট আইসিইউতে আছে বলেও মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

এর আগে বাংলাদেশের বিপক্ষে কখনও টেস্টে হারেনি পাকিস্তান। এবারই প্রথম রাওয়ালপিন্ডিতে ম্যাচে হারের পার টেস্ট সিরিজও হাতছাড়া করেছে শান মাসুদের দলটি। এরপর থেকে দেশটির সাবেক ও কিংবদন্তি ক্রিকেটাররা দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের সমাহার তুলছেন। সবসময় সমালোচনায় মুখর থাকা সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফও যোগ দিয়েছেন সেই আলোচনায়।

আরও পড়ুনঃ   মানুষের পাশে দাঁড়াতে এবার রাজনীতিতে আসছেন খাজা?

পাকিস্তান ক্রিকেট নিয়ে একটি বিশ্লেষণধর্মী ভিডিওতে তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেট বর্তমানে আইসিইউতে আছে। তাদের এখন পেশাদার চিকিৎসক প্রয়োজন।’ সাবেক এই উইকেটরক্ষক পিসিবিতে অল্প সময়ের মধ্যে বারবার পরিবর্তন আনার প্রক্রিয়া নিয়েও হতাশা প্রকাশ করেছেন। একইসঙ্গে বর্তমান জরাজীর্ণ দশা কাটিয়ে উঠতে শারিরীক প্রশিক্ষণ ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়ার পরামর্শও দিয়েছেন রশিদ।

সাবেক এই ক্রিকেটার ও বর্তমান এই বিশ্লেষক আরও বলেন, ‘তারা কৌশলগত দিক থেকে অভিজ্ঞ কাউকে দরকার, সেটি শারীরিক ও আর্থিক দুটো বিষয়ই দেখতে হবে। প্রশিক্ষকসহ প্রয়োজনীয় আরও যা দরকার সেসবেরও ব্যবস্থা করতে হবে। এখানে আপনি অনেক সমস্যা দেখবেন, সেটি হোক মাঠ কিংবা মাঠের বাইরেও।’

আরও পড়ুনঃ   ভারত থেকে এলো ২৪৮৫ টন চাল, বাজারে দাম অপরিবর্তিত

পাকিস্তান বর্তমানে ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্ট খেলছে। এরপরই অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, সেই সিরিজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাবর-রিজওয়ানদের। থ্রি লায়ন্সদের বিপক্ষে এর আগের দেখায় ২০২২ সালে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। আগামী ৭ অক্টোবর মুলতানে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের এই সিরিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST