১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মানুষের পাশে দাঁড়াতে এবার রাজনীতিতে আসছেন খাজা?

অনলাইন ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন উসমান খাজা। খুব বেশি দিন আর মাঠের ক্রিকেটে দেখা যাবে না এই অজি ওপেনারকে। ইতোমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনাও করতে শুরু করেছেন তিনি। চাকরির পাশাপাশি রাজনীতিতে আসারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

খাজার বয়স এখন ৩৮ বছর। আগামী অ্যাশেজই তার শেষ সিরিজ কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর পরেই ধারাভাষ্যে যোগ দিতে পারেন তিনি। ‘ফক্স ক্রিকেট’-এর সঙ্গে চুক্তি হয়েছে তার। খাজা পাশে পাবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়, ডেভিড ওয়ার্নার এবং ব্রেট লির মতো সাবেকদের।

নিয়মিতই নানা সামাজিক কাজে দেখা যায় খাজাকে। তাই রাজনীতিতেও আসতে পারেন। সম্প্রতি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। গাজার মানুষের কষ্ট এবং ইসরায়েলের সেনার হাতে হাজার হাজার শিশুর হত্যা নিয়ে তাদের আলোচনা হয়েছে। খাজা চান, ইসরায়েলের প্রতি আরও বেশি ব্যবস্থা নেওয়া হোক এবং গাজায় আরও ত্রাণ পাঠানো হোক।

আরও পড়ুনঃ   বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

খাজা বলেছেন, ‘ওরা শিশু। একজনের মৃত্যুই যথেষ্ট উদ্বেগের। তা সত্ত্বেও সরকার ৮৮২৬ কোটি টাকা সাহায্য করেছে ইউক্রেনকে। কিন্তু গাজার মানুষ সাহায্য পেয়েছে ১১৪৭ কোটি টাকার।’

অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। তিনি চান, আগামী দিনে অস্ট্রেলিয়া হয়ে উঠুক বহু সংস্কৃতির দেশ। তিনি বলেছেন, ‘পশ্চিম সিডনিতে বেড়ে ওঠার সময় কঠিন সমস্যা পেরিয়ে আসতে হয়েছে। অস্ট্রেলীয় হওয়ার জন্য যদি অস্ট্রেলীয়দের থেকেই কটাক্ষ শুনতে হয় তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি শ্বেতাঙ্গ নই। তার মানে এই নয় যে আমি অস্ট্রেলীয় নই। সারা জীবন আমাকে এই পরিস্থিতি সামলাতে হয়েছে।’

আরও পড়ুনঃ   জাতির পিতার জন্মদিন কাল

রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে খাজা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে আমি খুশি। আগামী দিনেও সম্পর্ক রাখতে চাই। তাই কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলতেই চাই না। তবে গাজার শিশুমৃত্যু নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। মানুষ বলে খেলাধূলার সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। কিন্তু ক্রিকেটের সূত্রেই অনেক রাজনীতিবিদকে চিনতে পেরেছি। রাজনীতিতে যোগ দেব কি না, তা নিয়ে হ্যাঁ বা না কিছুই এখন বলছি না। এখনও নিশ্চিত নই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST