১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৬ মাস পর জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

অনলাইন ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিল্লির এই মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়।

গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। এরপর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার সেই রায় ঘোষণা হলো।

আরও পড়ুনঃ   গিনির রাজধানীতে ব্যাপক গোলাগুলি

নিম্ন আদালতে না গিয়ে প্রথমেই কেন দিল্লি হাইকোর্টে গিয়েছেন কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে শুনানির সময় সেই প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল। ওই যুক্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। তবে কেজরিওয়ালের জামিন আটকালো না।

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে সিবিআইও তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারির আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ফলে তিনিই হয়েছেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হন। লোকসভা নির্বাচনের সময়ে দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির এই প্রধান নেতাকে শীর্ষ আদালত কয়েকদিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। পরে আবার তিনি তিহারে আত্মসমর্পণ করেন।

এদিকে জামিন পাওয়ায় ছয়মাস পর জেল থেকে মুক্তি পেতে যাচ্ছেন কেজরিওয়াল। এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও জেল থেকে মুক্তি পাননি তিনি। কারণ, সিবিআইয়ের মামলা তখনও ঝুলে ছিল। এবার দুই মামলাতেই তাকে জামিন দেওয়া হলো।

আরও পড়ুনঃ   ভারতে ভোটের তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, ভোট দিয়েছে ২২ বার

শুক্রবার কেজওয়ালকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বলেন, “ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান, সেই কারণেই সম্ভবত সিবিআইও তাকে গ্রেপ্তার করেছিল।”

অবশ্য বেশ কয়েকটি শর্তে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে জেল থেকে বেরোনোর পর তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না। এছাড়া নিজের দপ্তরেও যেতে পারবেন না।

এমনকি প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST