১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বিজিবি

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর হত্যার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়-১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক প্রতিবাদের বিষয়টি জানিয়েছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ও ভারতের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   নগরীর কাশিয়াডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপরদিকে বিএসএফের পক্ষে নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী সুরিয়া কান্ত শর্মা, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডারসহ অন্যান্য বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় বিএসএফ টহল দল গুলি করে বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) হত্যা করে। এর তীব্র নিন্দা জানায় বিজিবি। এসময় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনও বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না বলে বিজিবি প্রতিনিধি দলকে জানান তারা।

আরও পড়ুনঃ   বাঘায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভাম্যমান আদালত

পরে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে সকল নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে। -ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১০

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১২

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৪

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৬

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৮

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

২০

Design & Developed by: BD IT HOST