১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মীনা কুমারী চরিত্রে শ্রদ্ধাকে চান ভক্তরা

অনলাইন ডেস্ক : হিন্দি সিনেমার স্বর্ণযুগ ধরা হয় পঞ্চাশ-ষাটের দশককে। আর এসময়ের অন্যতম আইকন হিসাবে বিবেচনা করা হয় অভিনেত্রী মীনা কুমারী-পরিচালক কমল আমরোহী জুটিকে। ‘চলতে চলতে ইউহিঁ কোয়ি মিল গ্যয়া থা’ গানের মতোই মীনার জীবনে আচমকা উপস্থিত হয়েছিলেন কমল। প্রেম থেকে বিয়ে ও নানা টানাপড়েন শেষে ট্র্যাজেডি। ১৮ বছরের মেয়ে এবং ৩৪ বছরের পরিচালকের সে প্রেমগাথা এবার দেখা যাবে রুপোলি পর্দায়। ঘোষণা এলো তাদের রোমাঞ্চকর জীবনের বায়োপিক নির্মানের।

আরও পড়ুনঃ   ‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘মীনা-কমল’ বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মলহোত্র। ইতোমধ্যেই তিনি ‘মহারাজ’, ‘হিঁচকি’-র মতো সিনেমা নির্মান করে দর্শকদের মন জয় করেছেন।

জানা যায়, ‘কমল-মীনা’ সিনেমাটির যৌথ প্রযোজনায় থাকছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড এবং লায়নহার্ট সিনেমা।

বুধবার সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা হতেই হইচই শুরু হয়েছে ভক্তদের মধ্যে। পরিচালক জানিয়েছেন, একেবারে শুরু থেকে উভয়ের শেষ ছবি ‘পাকিজা’ পর্যন্ত ধরার ভাবনা তার। ছবির শুটিং শুরু আগামী বছরে। সঙ্গীত পরিচালনায় এ আর রহমান।

আরও পড়ুনঃ   পরিবার তুলে প্রিয়াঙ্কাকেও প্রশ্ন করেন রণবীর, খেয়েছিলেন ধমক!

এদিকে ‘মীনা-কমল’ বায়োপিকের ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রযোজকমহল থেকে একটি ভিডিও পোস্ট করা হলে নেটিজেনরা তাদের মন্তব্য জানাতে থাকেন। অনেকে মীনা কুমারীর চরিত্রে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম প্রস্তাব করছেন।

এসময় একজন ভক্ত মন্তব্য করেছেন,‘শ্রদ্ধা কাপুরকে মীনা চরিত্রে দেখতে চাই।’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘শ্রদ্ধা এটির জন্য একটি দুর্দান্ত পছন্দ হবে। ’
অন্যএকজন ভক্ত লিখেছেন, ‘শ্রদ্ধা কাপুরকে কাস্ট করুন দয়া করে তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১০

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৩

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

১৪

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

১৭

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

১৯

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০

Design & Developed by: BD IT HOST