১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

১৫ ঘণ্টা পর ফ্লাইট, মেলেনি ভিসা, নানা শঙ্কায় বাফুফে

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে। যুদ্ধ পরিস্থিতির জন্য ফিলিস্তিনের হোম ম্যাচ কুয়েতে অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সৌদি সময় দুপুর ১২ টায় বাংলাদেশ দলের কুয়েত ফ্লাইট। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের কুয়েত ভিসা মেলেনি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফুটবল ফেডারেশনই সফরকারী দেশের ভিসার কাজ সম্পন্ন করে থাকে। সেই মোতাবেক বাফুফে বাংলাদেশ দলের তালিকা অনেক আগেই কুয়েত ফুটবল ফেডারেশনকে পাঠিয়েছে। এরপরও ভিসা নিয়ে বেশ ভোগান্তির মধ্যে পড়েছে বাংলাদেশ।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসনে তুষার বলেন, আমরা এক মাস আগেই কুয়েত ফেডারেশনকে তালিকা দিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আগামীকাল সৌদি সময় আমাদের ফ্লাইট এটা তারা অবগত। কুয়েত ফেডারেশনের সাধারণ সম্পাদক কুয়েত সময় রাত ৯টার (বাংলাদেশ সময় রাত ১২ টা) দিকে ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে। আজ না পেলে বড় সংকটের মধ্যে পড়ব।

আরও পড়ুনঃ   বাভুমাকে ছাড়িয়ে সুর্যকুমারের নতুন বিশ্বরেকর্ড

আজ রাতের মধ্যে ভিসা না পেলে বাংলাদেশ দল অনেক বিড়ম্বনায় পড়বে। শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে অর্থদণ্ডি পড়বে। আর্থিক ক্ষতির চেয়েও বড় বিষয় একই সঙ্গে ৩৫ জনের অধিক টিকিট একই ফ্লাইটে পাওয়া। টিকিটের জটিলতার পাশাপাশি রয়েছে আবাসন ইস্যুও। আগামীকাল বিকেলে কুয়েতে পৌঁছানোর কথা ফলে কুয়েতে হোটেল বুকিং করা রয়েছে। ফিফা-এএফসি ম্যাচের তিন দিন আগে সফরকারী দলের ব্যবস্থাপনা করে। সেই হিসেবে আগামীকাল কুয়েত না পৌঁছালে বাংলাদেশ দলের বুকিং করা হোটেলের অর্থও গচ্চা যাবে। অন্য দিকে বাফুফে ভিসা জটিলতার বিষয় ভেবে ইতোমধ্যে সৌদি আরবকে আরো এক দিন থাকা ও অনুশীলনের ব্যাপারে অবহিত করেছে।

আরও পড়ুনঃ   জটিলতা সৃষ্টি করে মান-অভিমান, এটা গ্রহণযোগ্য না: আনু মুহাম্মদ

ভিসা-আবাসন সমস্যা অবশ্য নতুন নয় বাংলাদেশ ফুটবলে। বছর দুই আগে ভ্যাকসিন জটিলতায় বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া সফর বাতিল হয়েছিল। আবাসন জটিলতায় সৌদি আরব সফর পিছিয়েছিল বাংলাদেশের। আগের বিশ্বকাপ প্রাক বাছাইয়ে লাওসের বিপক্ষে খেলায় ভিসা নিয়ে জটিলতা হয়েছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ দল ভিসা পেয়েছিল।

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বাংলাদেশ সৌদি আরবে অবস্থান করছে ২ মার্চ থেকে। সৌদি আরবে দুই সপ্তাহের বেশি অনুশীলনে সুদানের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST