১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৫২ কিমি. গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ রানা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় পেসার এখন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। ভারত সিরিজকে সামনে রেখে বর্তমানে রানা নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। তারই এক ফাঁকে ১৫২ কিলোমিটার গতিতে বল করার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি। যদিও আমি কারও মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।’

আরও পড়ুনঃ   দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

এরপর ১৫২ কিমি বেগে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনও অনুভব করিনি যে ১৫২ (কিমি/ঘণ্টায় গতিতে) করতে হবে বা এরচেয়ে জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় ছিল– দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী বল করেছি। আবার আমার নিজের পরিকল্পনা অনুযায়ীও বল করেছি। পেস জিনিস বলে-কয়ে করা যায় না, ছন্দের ওপর নির্ভর করে। কখন দেখব হয়ে গেছে।’

ভারত সিরিজ নিয়ে রানার প্রত্যাশা, ‘অবশ্যই ভারত অনেক ভালো দল। তবে দুই দলের মধ্যে ক্রিকেটে যারা ভালো খেলবে তারাই জিতবে। ম্যাচের মধ্যেই দেখা যাবে সেটা। অবশ্যই একটা লক্ষ্য আছে। দলকে আমার সেরাটা দেওয়ার এখনও বাকি আছে, ইনশাআল্লাহ সেটাই চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST