৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৫ বছরের জঞ্জাল সাফ করা লাগবে : গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক : সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ না ফেরা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় জামায়াত। বেশিও না কমও না, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু সময় দেবে দলটি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার হোটেল আর রহমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধার শহীদ পরিবারের সঙ্গে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা দেওয়া হবে। এখন যেসব পুলিশ, ডিসি, এসপি, এসআই প্রশাসনে বসে আছে, ভোট ডাকাতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো যায় নাই। ১৫ বছরের জঞ্জাল সাফ করা লাগবে। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে শেষ করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের আইন বদলাতে হবে, সংস্কার করতে হবে। দলবাজ, সরকারি পদে থেকে যারা আওয়ামী লীগ করেছিল তাদেরকে সরাতে হবে। এই সংস্কারের কাজগুলো করতে যতটুকু সময় লাগে যতটুকু সময় দিতে জামায়াতে ইসলামী রাজি আছে। এটার জন্য কোনো মাস, দিন, ঘণ্টা আমরা বেঁধে দিতে পারি না। তবে আমরা বলেছি এটা যেন খুব লম্বা সময় না হয়।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এক মাসও হয়নি অনেকেই বলছেন ভোট দেন, ভোট দেন, ভোট দেন। এখন ভোট দিলেতো ওই ভোটই হবে। ভোট দিতে যখন যাবেন পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাধা দেবে। আর পুলিশ বলবে ভোট হয়ে গেছে। গ্রহণযোগ্য ভোটের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা এই সরকারকে সহযোগিতা করব।

এ সময় শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সব সময় গাইবান্ধার ছয় শহীদ পরিবারের খোঁজ-খবর রাখতে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নির্দেশনাও দেন এই জামায়াত নেতা।

এর আগে সভায় গাইবান্ধায় শহীদ ছয় পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত সাজ্জাত হোসেন সজলের মা শাহিনা বেগমের বক্তব্যে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় চোখ ভিজে যায় জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ উপস্থিত নেতৃবৃন্দের। নিহত প্রত্যেক পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।

আরও পড়ুনঃ   ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

পরে শহীদ পরিবারের প্রত্যেকের হাতে নগদ এক লাখ করে টাকা তুলে দেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় সজলের এক বছর এক মাস বয়সী মেয়েকে কোলেও তুলে নেন তিনি।

গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম, বর্তমান আমির ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সালেকিন প্রমুখ।-dhaka-post

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST