৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২০ টাকা ঘুষের জন্য সাজা পেলেন কনস্টেবল, ৩৪ বছর পর!

অনলাইন ডেস্ক: ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাজা পেয়েছেন পুলিশের এক কনস্টেবল। শনিবার (০৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবজি বিক্রেতার কাছ থেকে ১৯৯০ সালে ২০ টাকা ঘুষ নিয়েছিলেন এক কনস্টেবল। ঘটনার দীর্ঘ ৩৪ বছর পর আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আর অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

শাস্তির মুখোমুখি হওয়া ওই কনস্টেবলের নাম সুরেশ প্রসাদ সিংহ। তিনি বারাহিয়ার বাসিন্দা। ১৯৯০ সালে তিনি বিহারের সহরসা রেলস্টেশনে কর্তব্যরত ছিলেন।

আরও পড়ুনঃ   হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের ৬ মে সহরসা স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে সবজি বিক্রেতা সীতা দেবী ঝুড়িভর্তি সবজি নিয়ে হেঁটে যাচ্ছিলেন।সুরেশ তাকে দেখে থামতে বলেন। এর পর তিনি তার কানে কানে কিছু বলেন। সঙ্গে সঙ্গে শাড়ির খুঁট থেকে ২০ টাকা বের করে সুরেশের হাতে তুলে দেন সীতা।

জানা গেছে, বিষয়টি সহরসার স্টেশন মাস্টারের নজরে আসে। তিনি হাতেনাতে সুরেশকে ধরে ফেলেন। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। তবে মামলায় অগ্রিম জামিন পান সুরেশ।

আরও পড়ুনঃ   মহাকুম্ভে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম, ৬৬ কোটি ভক্তের স্নান

এরপর সুরেশ ১৯৯৯ সাল থেকে পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তার কোনো খোঁজ মেলেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে দেখা যায়, সরকারি অফিসে সুরেশ নিজের যে ঠিকানা দিয়েজেন তা ভুয়া। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ ভিজিল্যান্স বিচারক সুদেশ শ্রীবাস্তব। ডিজিপিকে তার গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১০

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১২

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৩

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৪

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৫

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৬

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৭

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST