৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগার থেকে পলাতক ফাঁসির আদেশপ্রাপ্ত ৩ কয়েদি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির আদেশপ্রাপ্ত তিন কয়েদিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল বুধবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেপ্তার কয়েদিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের নয়াগাঁও এলাকার মোসাদ্দেক সাদেক আলী (৩২) ও একই এলাকার মো. জাকারিয়া (৩২) মুন্সিগঞ্জ সদরের চরমুক্তারপুরের মো. জুলহাস দেওয়ান (৪৫)।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এ প্রতিহতকালীন সময়ে অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি ওপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেয়াল টপকে ২০৩ জন বন্দী পালিয়ে যান এবং এই ঘটনায় বুলেট ইনজুরিতে ৬ জন বন্দী মারা যান।

গ্রেপ্তার কয়েদি মোসাদ্দেক ও জাকারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০৮ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নয়াগাঁও এলাকায় জনৈক বারেক চৌধুরী নামক এক ব্যক্তির বাড়িতে হাঁস ও মুরগি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বারেক চৌধুরীর বাড়িতে একটি সালিস হয়। সালিসে শামীম ভূঁইয়া, মোসাদ্দেক আলী ও জাকারিয়া চুরির সঙ্গে জড়িত বলে একই গ্রামের ফজলুল মোল্লার ছেলে মো. শামীম সাক্ষ্য দেন। চুরির ঘটনায় সাক্ষী দেওয়ার কারণে শামীমকে ক্রোধের বশবর্তী হয়ে হত্যার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালের ২৯ মার্চ রাতে শামীম ভূঁইয়া ও তাঁর সহযোগী মোসাদ্দেক এবং জাকারিয়া মিলে শামীমকে নয়াগাঁও গ্রামের পারিবারিক গোরস্থানে ডেকে নিয়ে যান। সেখানে শামীম ভূঁইয়া ও জাকারিয়া ভিকটিমের হাত-পা চেপে ধরেন এবং মোসাদ্দেক ভিকটিমকে ছুরি দিয়ে জবাই করে লাশ ফেলে পালিয়ে যান।

আরও পড়ুনঃ   সুজানগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২০০৮ সালের ৩০ মার্চ আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ২০১৩ সালের ১২ জুন তাঁদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গ্রেপ্তার আসামি মোসাদ্দেক আলীকে ২০০৮ সালের ৬ এপ্রিল এবং জাকারিয়াকে ৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগারে এবং পরবর্তীতে দুজনকেই ২০১৩ সালের ১৮ জুন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত অপর আসামি মো. জুলহাস দেওয়ানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ঘটনার দিন শিশু সন্তান সাহাদ অনেক অসুস্থ ছিলেন। ২০১৪ সালের ১৩ অক্টোবর তাঁকে চিকিৎসক দেখানোর কথা বলে বাবা মো. জুলহাস দেওয়ান মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরের নিজ বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে জুলহাস ও সাহাদ নিরুদ্দেশ ছিলেন। নিখোঁজ থাকার তিন দিন পর জুলহাসের সন্ধান পাওয়া যায়। এ সময় ছেলের কথা জিজ্ঞেস করলে ছেলে হারিয়ে গেছে বলে বিভিন্ন অজুহাতের আশ্রয় নেন সাহাদের বাবা। এতে সন্দেহ হলে তাঁকে মুক্তারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাবা স্বীকার করেন যে তিনি সাহাদকে হত্যা করেছেন। নিহতের বাবার স্বীকারোক্তি মতে ২০১৪ সালের ১৬ অক্টোবর সাহাদের লাশ নারায়ণগঞ্জ কয়লাঘাটা এলাকায় একটি মুরগি ফার্মের পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দাম্পত্য কলহের জেরে নিজের পাঁচ বছরের শিশুসন্তান সাহাদকে হত্যার দায়ে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ ২০১৮ সালের ৯ অক্টোবর জুলহাসকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তাঁকে ২০১৪ সালের ১৬ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা কারাগার এবং ২০১৮ সালের ২৬ নভেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন

গ্রেপ্তার আসামি মো. জুলহাস দেওয়ানের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST