২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীসহ পাঁচটি স্থানে সীমিত আকারে আইভেক চালু

অনলাইন ডেস্ক: রাজশাহী ও রাজধানীসহ পাঁচটি স্থানে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) জরুরি চিকিৎসা ও পড়াশোনার জন্য দেশটিতে যেতে চান, এমন ব্যক্তিদের ভিসার বিষয়ে সীমিত আকারে সাক্ষাৎকার চালু করেছে। এর বাইরে শিক্ষার্থী ও কর্মী হিসেবে তৃতীয় কোনো দেশে যেতে চান, এমন ব্যক্তিরা সেই দেশগুলোর ভিসার সাক্ষাৎকারের জন্য ভারতে যেতে চাইলে, তারাও ভারতীয় ভিসার জন্য প্রয়োজনে সীমিত আকারে চালু হওয়া সাক্ষাৎকারের এ সুবিধা গ্রহণ করতে পারেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

তবে তাঁদের সংশ্লিষ্ট দেশগুলোর ভারতে অবস্থিত দূতাবাসের সঙ্গে ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারিত থাকতে হবে। আজ সোমবার তাদের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এ কথা জানিয়েছে আইভেক।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভেকগুলোতে এই সেবা চালু হয়েছে। আইভেক পরবর্তীতে পুরোপুরি স্বাভাবিক সেবা চালু না করা পর্যন্ত সীমিত আকারে সাক্ষাৎকারের এই সুবিধা চালু থাকতে পারে।

আরও পড়ুনঃ   ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

আইভেক জানায়, বর্তমান কেবলমাত্র জরুরি ও মানবিক কারণে করা ভিসার আবেদনগুলো বিবেচনা করা হচ্ছে। এর বাইরে যাদের ভিসার আবেদন জমা আছে, তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে, যাতে তাঁরা প্রয়োজনে পাসপোর্ট অন্য কাজে ব্যবহার করতে পারেন।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে আইভেক স্বাভাবিক সেবা চালু করবে। তখন আবেদনগুলো যাচাই করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট জমা দিতে বলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST