১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লিটন-মিরাজের জুটিতে বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক : রাওয়ালপিন্ডিতে আজকের সকালটা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো! পাকিস্তানি পেসারদের দুর্দান্ত সুইং আর গতিতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। তাতে তাসের ঘরের মতো ভেঙে গেছে টাইগার টপ অর্ডার।

গতকালের (শনিবার) বিনা উইকেটে ১০ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আর ৪ রান যোগ করতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। তাতে আজকের দিনে ১৬ রান যোগ করতেই বাংলাদেশ হারায় ৬ উইকেট।

আরও পড়ুনঃ   U.S. Senate Passes $1.5 Trillion Gov’t Funding Bill with Ukraine

এমন ধ্বংসস্তূপে ব্যাট করতে এসে প্রতিরোধ গড়েন লিটন ও মিরাজ। দুজনে মিলে দারুণ সব শট খেলেছেন। রান তুলেছেন দুজনে পাল্লা দিয়ে। সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন তারা।

মিরাজ ১২৪ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি। ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন-মিরাজ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটা।

আরও পড়ুনঃ   ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে’-প্রেস সচিব

এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন আবদুল রাজ্জাক ও কামরান আকমল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১০

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১২

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৩

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৫

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৬

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৭

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১৮

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৯

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST