১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া ডাবতালা এলাকায় এক নারীর বাসায় ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত এই হামলায় ভুক্তভোগী নারীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর থানায় অভিযোগ করায় পরিবারটি এখন প্রাণনাশের হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ মে) নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন আহত নারী ঝর্ণা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝর্ণা খাতুনের স্বামী সাইদুল ইসলাম ও মো. জনি।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিলো শ্রীলংকা

তিনি জানান, গত শনিবার (১০ মে) রাতে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন যুবক লুটের উদ্দেশ্যে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর নাকের পাশে গুরুতর জখম করে, যেখানে চারটি সেলাই দিতে হয়। দুর্বৃত্তরা ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

ঝর্ণা খাতুন আরও বলেন, হামলাকারীদের কাছে অস্ত্র থাকায় প্রতিবেশীরা ভয়ে এগিয়ে আসেনি। তার স্বামী সাইফুল ইসলাম বাড়িতে ফিরতে চাইলে দুর্বৃত্তরা বাধা দেয়। পরে অন্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে ফেরার পথে তার ছেলে বিজয় ও ছোট ভাই সামসের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরও হাসপাতালে ভর্তি করতে হয়।

আরও পড়ুনঃ   Living With Minimalists

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অভিযোগ না তুললে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলাকারীরা নিয়মিত তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে এবং নজরদারি করছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ঝর্ণা খাতুন র‍্যাবের প্রতি আহবান জানান আসামীদের গ্রেপ্তারের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৩

ভূমিকম্পে কাঁপল দেশ

১৪

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৫

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৬

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৮

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৯

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

২০

Design & Developed by: BD IT HOST