১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় ৫ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : বৈথ নথিপত্র ছাড়া অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পাঁচ বাংলাদেশি ও দুই রোহিঙ্গাকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে রোববার ত্রিপুরা পুলিশ জানিয়েছে।

শনিবার অভিযান চালিয়ে ত্রিপুরার ঢালাই জেলা থেকে পাঁচ বাংলাদেশি ও সন্দেহভাজন দুই ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ। ওই দুই দালাল অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তা করেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কর্মকর্তা বলেছেন, ঢালাই জেলায় আটক বাংলাদেশিদের সবাই মৌলভীবাজার ও সিলেট জেলার বাসিন্দা। তিনি বলেছেন, আটককৃত বাংলাদেশি নাগরিকরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় আটক দুই ভারতীয় নাগরিক অর্থের বিনিময়ে অবৈধ অভিবাসনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)। এ সময় সেখান থেকে অন্তত দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

তিনি বলেন, আটককৃতরা বাংলাদেশের কক্সবাজার জেলার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকে তারা ভারতে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আগরতলা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস বলেন, আটককৃত রমজান আলী ও আজিদা বেগম আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে তারা সেখান থেকে ট্রেন যোগে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

ত্রিপুরায় আটক বাংলাদেশি ও ভারতীয় দালালদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন বিএসএফের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST