১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডিআইজি থেকে এসপি পদমর্যাদার ৮৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক: পুলিশ বাহিনীতে চলমান রদবদলের ধারাবাহিকতায় এবার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা চারটি প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।

এই রদবদলে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) আকর্ষণীয় জায়গায় থাকা অনেককে আর্মড পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

আর ওএসডি ও তুলনামূলক কম আকর্ষণীয় জায়গায় থাকা কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরসহ ভালো পদায়ন করা হয়েছে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে কোনো কোনো কর্মকর্তাকে।

শেখ হাসিনার আমলের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পালাবদলের পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।

আরও পড়ুনঃ   বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি

পরদিন ৭ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।

এ ছাড়া অতিরিক্ত উপকমিশনার সহকারী কমিশনার এবং ওসি পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST