২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক : চলমান বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল অবস্থা। দুই দিন আগে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ চেক দিয়েছিল। তবে শোনা যাচ্ছে, সেই চেকও বাউন্স (চেক ফেরত বা ডিজওনার) করেছে। যা নিয়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে সতর্কও করা হয়েছে অভিযুক্ত ফ্র্যাঞ্চাইজিকে।

পারিশ্রমিক বিতর্ক নিয়ে আজ (মঙ্গলবার) বিকেলে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। এটা (চেক বাউন্স) আমার মাথায়ও আসেনি কিন্তু। দুই-একটা ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে তাদের প্রতিশ্রুতি রাখেনি বা রাখতে পারেনি। তবে এর বাইরে বাকিরা কিন্তু প্রায় পুরো প্রতিশ্রুতিই রেখেছে। কিছুটা ব্যর্থ দুই-একটা ফ্র্যাঞ্চাইজির কারণে ভালো ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা উঠে আসেনি। আজকে আমরা তাদের ধন্যবাদ দিয়েছি।’

এখন থেকে ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখার কথা জানালেন ফাহিম, ‘এখনও যারা পারিশ্রমিক পরিশোধ করেনি, তাদের নিয়ে আলাপ হয়েছে। তারা কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বেশ ভালোভাবেই তাদের বার্তা দিয়েছি যে পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া কেমন হবে। আমাদের প্রত্যাশা কী, কতদিনের মধ্যে কী চাই, সেই সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। সেভাবেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আগে আমরা আলাপ-আলোচনার পর অপেক্ষা করতাম। একটা সময় পর দেখতাম কাজ হয়ে গেছে। তবে এখন আমরা নিয়মিত ভিত্তিতে চেক করব তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পূরণ করতে পেরেছে কি না।’

আরও পড়ুনঃ   চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘যারা একটু বা বেশ খানিকটা পিছিয়ে আছে তাদের সঙ্গে বেশি আলাপ হয়েছে। তারা কীভাবে এই ক্রান্তিটা পার করবে, সেটা নিয়েই কথা হয়েছে। তারা কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে, আমরা সেগুলো শুনেছি। তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি প্রতিশ্রুতিগুলো পূরণের জন্য। তবে এখন থেকে প্রায় প্রতি মুহূর্তেই তাদের ফলো করব প্রতিশ্রুতি কতটা রাখছে। তাদের যতটুকু সম্ভব চাপে রাখব। ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে যেন সন্তুষ্ট থাকে, এই বিষয়টা যেন তারা নিশ্চিত করে।’

আরও পড়ুনঃ   বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক

বিপিএলের শুরু থেকেই একের পর এক বিতর্ক উঠছে। যা নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে বিসিবির। ফলে আবারও আইনি পথে হাঁটার কথা স্মরণ করিয়ে দিয়ে ফাহিম বলেন, ‘আস্থা কিছুটা কম বলেই, এখন আমরা প্রতি মুহূর্তে তাদের নজরদারিতে রাখছি। প্রতিশ্রুতি যদি মোটামুটি রাখতেন তারা, তাহলে এত বেশি উদ্বিগ্ন হতে হতো না। তবে এখন থেকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কি না, সেটি দেখব আমরা। কাগজপত্র প্রস্তুত আছে। সব লিগ্যাল পেপার করা আছে। সেখান থেকেই নির্দেশনা পাব আমাদের কী করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST