২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নেপালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বয়সভিত্তিক যুব সাফের প্রথম শিরোপা জিতল বাংলাদেশ। নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ।
দেশের পূর্বাঞ্চলে বন্যা এবং ক্ষমতার পটপরিবর্তনে দেশে নানা অস্থিরতার মধ্যেই গত রোববার বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় উপহার দিয়েছে দেশবাসীকে। তিন দিনের ব্যবধানে দেশবাসীকে এবার সুসংবাদ দিয়েছেন যুব ফুটবলাররা। স্বাগতিক নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফে এটাই প্রথম শিরোপা বাংলাদেশের।

ফাইনালের আগে জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছিলেন কোচ মারুফুল হক ও অধিনায়ক আশরাফুল হক আসিফ। আজ নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ৪-১ গোলে নেপালকে হারিয়ে কথা রেখেছেন তাঁরা। বাংলাদেশের তিনটি গোলের তিনটিতেই অবদান রেখেছেন মিরাজুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাজশাহী পুলিশ লাইন স্স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের যোগদান

স্কোরলাইন বাংলাদেশের সহজ জয়ের কথা বললেও বাস্তবতা ছিল ভিন্ন। প্রথমার্ধে বলতে গেলে বাংলাদেশের চেয়ে স্বাগতিক নেপালই ভালো খেলেছে। হাতের তালুর মতো চেনা ঘরের মাঠ। তারপর ছিল ভরা গ্যালারির সমর্থন। দুই মিলিয়ে উজ্জীবিত খেলাই খেলেছে তারা। তবে বাংলাদেশের রক্ষণ ও গোলকিপারের দৃঢ়তায় গোল করতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধের যোগ হওয়া সময় এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে বক্সের বাইরে ফ্রিকিক পায় বাংলাদেশ। বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় মিরাজুলকে ফেলে দেওয়া হলে ফ্রিকিক পায় বাংলাদেশ। শট নেন মিরাজুল। তাঁর দুর্দান্ত ফ্রিকিক পোস্ট লেগে জড়িয়ে যায় জালে। অগ্রগামিতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ   বাগমারায় পানবরজে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৩

বিরতি থেকে ফিরে পাঁচ মিনিটও পেরোয়নি। আবার গোল করে বসে বাংলাদেশ। এবারও গোলদাতা মিরাজুল; গোল করেন হেডে। শুধু দুই গোল করেই থামেননি মিরাজুল, ৭০ মিনিটে দলের তৃতীয় গোলটিও বানিয়ে দিয়েছেন তিনি। এই গোলটি করেছেন রাব্বি হোসেন রাহুল। তবে প্রতিপক্ষের রক্ষণের দুজনকে কাটিয়ে গোলের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন মিরাজুলই।

৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর একরকম নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের শিরোপা। বাকি ৩০ মিনিটে দেখার ছিল নেপাল গোল পরিশোধ করতে পারে কি না। ৮০ মিনিটে নেপালের পক্ষে একটি গোল পরিশোধ করেন সমির তামাং। যোগ হওয়া সময়ের পঞ্চম মিনিটে বাংলাদেশের পক্ষে ব্যবধান বাড়িয়ে নেন পিয়াস আহমেদ নোভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST