২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবকে জরিমানা করলো আইসিসি, শাস্তি পেল বাংলাদেশ-পাকিস্তানও

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের পরও বড় দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রথম টেস্টে খেলার সময় আইসিসির নিয়ম ভেঙেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারায় সাকিবকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সোমবার (২৬ আগস্ট) আইসিসি তাদের এক বিবৃতিতে সাকিব আল হাসানকে কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মূলত পঞ্চম দিনে বোলিংয়ের সময় পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। যা দেখে বেশ অবাক হন ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবারো। পরবর্তীতে বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয়।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, বরাদ্দকৃত সময়ে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে হারা ম্যাচে পাকিস্তান পিছিয়েছিল ৬ ওভার। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যায়।

আরও পড়ুনঃ   ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ২৮ টাকা

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে দুই দলের শাস্তির সিদ্ধান্ত দিয়েছেন। পাকিস্তান সময়ের লক্ষ্যমাত্রা থেকে ছয় ওভার কম ও বাংলাদেশ তিন ওভার কম করেছিল। পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত অপরাধ মেনে নিয়ে নিষেধাজ্ঞাগুলি গ্রহণ করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে বাড়তি জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ানের অপরাধ করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের দিকে বল ছুড়ে মারা শাস্তি যোগ্য অপরাধ। ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৩তম ওভারের। তখন বোলিংয়ে ছিলেন এই বাঁহাতি স্পিনার।

আরও পড়ুনঃ   UK's Queen Elizabeth Pulls Out of Commonwealth Service

ব্যাটিং করছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। একটি বলের আগে তৈরি হতে বেশ সময় নিচ্ছিলেন রিজওয়ান। সাকিব বল করতে চাইলে রিজওয়ান সরে যান। তবে সেই সময় ব্যাটারের মাথার ওপর দিয়ে উইকেটকিপারের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব।

এ কারণেই জরিমানার কবলে পড়তে হয়েছে তাকে। সেই সঙ্গে দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবর্গ। আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ সাকিবের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

সাকিব অবশ্য অপরাশ শিকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। লেভেল ওয়ানের অপরাধের জন্য নুন্যতম ১০ শতাংশ ও সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানার বিধান রয়েছেন। সেই সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্টের বিধান রয়েছে। সাকিবের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST