২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস তারেক রহমান

অনলাইন ডেস্ক: নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের দায়ের করা ওই মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নোমান মহি উদ্দিন এ খালাসের রায় দেন। তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। যার নম্বর—৬২৯ / ২০। পরে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

আরও পড়ুনঃ   প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের হিড়িক

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST