২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘তারা বলেছিল আমি শেষ, টাকার জন্য সৌদিতে এসেছি’

অনলাইন ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সময়টা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ছিল বিভীষিকাময়। একে তো বিশ্বকাপে পর্তুগালের সাবেক কোচের অধীনে তেমন ম্যাচ-টাইম পাননি, তার ওপর ক্লাবে ফিরে এরিক টেন হাগের সঙ্গে বিরোধ। ফলে ইউনাইটেড ছাড়াই ছিল তার জন্য হাফ ছেড়ে বাঁচার মতো। অবশ্য সৌদি আরবের লিগে পাড়ি জমানোয় সিআরসেভেনকে বেশ কৌতুক এবং সমালোচনাও সইতে হয়েছে। যা নিয়ে কথা বলেছেন রোনালদো।

পেশাদার ক্যারিয়ারের বড় একটা সময় নানা বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হয়েছেন আল-নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ডকে। তবে মাঠের পারফরম্যান্সে গড়েছেন একের পর এক ইতিহাস, জানান দিয়েছেন তিনি এখনই খরচ হওয়ার পাত্র নন। দুই দশক ধরে লিওনেল মেসির সঙ্গে দারুণ রোমাঞ্চকর লড়াইও জারি রেখেছিলেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ইউরোপ ছেড়ে এখন দুজনেই ইউরোপ থেকে দূরে সরে গেছেন।

যদিও বেশি কথা শুনতে হয়েছে রোনালদোকে। যখন ২০২২ সালে ইউনাইটেড ছেড়ে তখনও ফুটবল-জনপ্রিয় না হওয়া মধ্যপ্রাচ্যে যোগ দিচ্ছেন। সেখানেই তার ক্যারিয়ার শেষ বলে ধরেও নিয়েছিলেন অনেকেই, সেসব সংশয়বাদীদের উদ্দেশ্যে বার্তা দিলেন রোনালদো। নেটফ্লিক্সের এক প্রোমোশনাল ভিডিওতে তিনি এ প্রসঙ্গে জানান, এখনও ফুটবলের প্রতি পুরোনো আবেগ রয়েছে তার। এমনকি নিজেকে ফুরিয়ে গেছেন বলেও মনে করেন না।

আরও পড়ুনঃ   জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

৩৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড বলেন, ‘আমি এখানে জয়ী হতে এসেছিলাম, চেয়েছি লিগটাকে আরও উন্নত পর্যায়ে নিতে। একইসঙ্গে এখানে নিজের লিগ্যাসিটাও রেখে যেতে চাই। এটাই আমি চাই। ইউরোপে আমি সব জিতেছি। তারা (সমালোচক) বলেছিল আমি শেষ, আমি এখানে কেবল টাকার জন্যই এসেছি। আমি এখনও আগের মতো (ফুটবলে) আবেগটা অনুভব করি। তারা সেটি বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমি এখানে জিততেই এসেছি।’

অর্থের লোভেই রোনালদো সৌদি আরবের ফুটবলে যোগ দিয়েছেন বলে সেই সময় অভিযোগ উঠেছিল। কারণ বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় চুক্তিতেই তিনি যোগ দেন আল-নাসরে। তবে মাঠেও নিজের খেলাটা ঠিকই ধরে রেখেছেন সিআরসেভেন। এখন পর্যন্ত নাসরের জার্সিতে ৮৫ ম্যাচ খেলেন গোল করেছেন ৭৪টি। ২০২৩ সালে জিতেছেন আরব চ্যাম্পিয়ন্স কাপ, ফাইনালে তিনি দুটি গোলও করেন। তবে এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা সৌদি প্রো লিগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ তারকা।

আরও পড়ুনঃ   খেলার মাঠেই মারা গেলেন স্প্যানিশ ফুটবলার রাউল, তিন দিনের শোক ঘোষণা

পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি রোনালদো দখলে নিয়েছেন আগেই। পর্তুগাল জাতীয় দল এবং বেশ কয়েকটি ক্লাবের হয়ে এখন পর্যন্ত করেছেন ৯১০ গোল। ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পর এক হাজার গোল করার স্বপ্নের কথাও জানিয়েছিলেন রোনালদো। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তি রয়েছে তার। এরপর তিনি আবারও ইউরোপে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। মূলত তার একসময়কার স্বদেশি সতীর্থ রুবেন অ্যামেরিম ইউনাইটেডের কোচ হওয়ায় তেমন সম্ভাবনা দেখছেন অনেকে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST