২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মিনুর বাড়িতে হামলার অভিযোগে ৫ বছর পর লিটনের নামে মামলা

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার অভিযোগে পাঁচ বছরের বেশি সময় পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আসামি হিসেবে লিটন ছাড়া আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় 'রেমাল', পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

মামলায় আসামিদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নামও রয়েছে। লিটন ও ডাবলুর নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর নগরের ভদ্রা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   টিকটক বানাতে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেফতার ৬

এজাহারে বলা হয়, সেদিন রাতে হামলাকারীরা প্রথমে বাড়ির সামনে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাজনৈতিক চাপ ও হত্যার হুমকি থাকার কারণে এত দিন মামলা করা যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসামিরা সবাই পলাতক আছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১০

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১১

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১২

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৫

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

২০

Design & Developed by: BD IT HOST