১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে এবার কিশোরীকে বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক : কলকাতায় এক চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। এরই মধ্যে দেশটিতে বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই কিশোরী মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে পাঞ্জাবের বাসিন্দা।

আরও পড়ুনঃ   কেনিয়ায় ব্যাপক সরকারবিরোধী আন্দোলন, ৩৯ জনের মৃত্যু

এ ঘটনার চার দিন পর গত শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত সপ্তাহে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হন মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসক।

জানা যায়, ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘণ্টার ‘অন-কল’ ডিউটিতে ছিলেন ওই তরুণী। রাতে খাবার খেয়ে চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তাঁর অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুনঃ   সেলেনার বিয়ের কেক ভুল করে কেটে ফেলেন অভিনেতা, অতঃপর...

এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। মৌমিতার ধর্ষণ-খুনের ঘটনায় সুষ্ঠু বিচার এবং সব শ্রেণির নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে ৩২ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST