১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : ইসরায়েলের অ্যাশকেলনে হামাসের রকেট হামলার পর গাড়িতে আগুন জ্বলছে। পাশেই দৌড়ে পালাচ্ছেন এক ব্যক্তি। গত বছরের অক্টোবরের ছবি
ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। হামলার ঘটনায় তেল আবিবে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। দুটি ‘এম ৯০’ রকেট দিয়ে এই হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে, তারা দুটি ‘এম৯০’ রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব এবং এর শহরতলিতে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গের রাজনীতিতে রেজওয়ানা চৌধুরীকে আমন্ত্রণের প্রসঙ্গ

পরে ইসরায়েলি বিমান বাহিনী জানায়, ‘কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে যেটি গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্রসীমায় পড়েছে। এই ঘটনায় কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সময়ে, আরেকটি রেকট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে, তবে সেটি ইসরায়েলে প্রবেশ করেনি।’

এদিকে রকেট হামলার জেরে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে, বৃহস্পতিবারের নির্ধারিত শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব বলে তারা আশা করে।

আরও পড়ুনঃ   প্রেসিডেন্ট নির্বাচন : সমাপনী বক্তব্যে যা বললেন কমালা ও ট্রাম্প

অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাতার, মিসর এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করেছেন। তবে বিবিসি বলছে, গাজা যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার তার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা স্থগিত করেছেন অ্যান্টনি ব্লিংকেন।

ইসরায়েলি সরকার অবশ্য আগেই বলেছিল, তারা বৃহস্পতিবারের আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে হামাস নতুন করে আরও আলোচনার পরিবর্তে ইতোমধ্যেই গৃহীত প্রস্তাব বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনার অনুরোধ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST