১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসারের সমন্বয়করা।

আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবির বিষয়ে সাক্ষাতে ফলপ্রসূ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা।

বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন জানান, মঙ্গলবার(১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কদের(৫ জন) সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের দাবির পরিপ্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ   আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন- কেন বললেন তামিম

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সঙ্গে সকল সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

দীর্ঘদিনের এই দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সকল কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে।

সকল আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST