১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তান পৌঁছে ফুলেল শুভেচ্ছা পেল বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব আগেই দেওয়া ছিল। বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সুষ্ঠু পরিবেশ ছিল না। যে কারণে এমন অবস্থায় বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। নির্ধারিত সময়ের ৫ দিন আগে গতকাল সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩.৪৫ মিনিটের ফ্লাইটে করে পাকিস্তান যায় বাংলাদেশ দলের ক্রিকেটার। সবমিলিয়ে কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে ১৮ জনের বহর যায় ইসলামাবাদে। এরপর আজ মঙ্গলবার সকালে লাহোরে নিরাপদেই পৌছে যায় নাজমুল হোসেন শান্তরা।

আরও পড়ুনঃ   বিশ্বের সেরা ৫ ফ্র্যাঞ্চাইজির তালিকায় আইপিএলের ৩ দল

এরপর হোটেলে প্রবেশের সময় টাইগারদের ফুল দিয়ে বরণ করা হয়। যদিও আগে থেকেই কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছে। ‘এ’ দলের হয়ে আজ থেকেই মাঠে নামছেন তারা।

দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান এখন পর্যন্ত অজানা। এ ছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন। যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সবমিলিয়ে আগেভাগেই পাকিস্তানে গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু

নির্ধারিত সূচি বিবেচনায় আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত-বাবরের দল। দুই ম্যাচের এই সিরিজের আগে ‘এ’ দল একই দেশে খেলছে দ্বিপাক্ষিক আরেকটি সিরিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST