১২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী দেখে ১১টি বাইক ফেলে পালাল সন্ত্রাসীরা

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ১১টি মোটরসাইকেলে গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, রোববার দুপুরে ২০ থেকে ২২ জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল ১১টি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে সার্টিফিকেট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নাঈম ঢাকা পোস্টকে বলেন, গতকাল ওই এলাকায় রতন নামের এক ব্যক্তি দলবেল নিয়ে স্থানীয় এক পুকুরে জোর করে মাছ মারতে এলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে সাধারণ মানুষকে লক্ষ্য করে পিস্তল তাক করে, এ সময় তারা উদ্দেশ্যহীনভাবে এক রাউন্ড গুলিও করে বলে শুনেছি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই খবরটি স্থানীয়রা আমাদেরকে জানালে দ্রুত সময়ের ভেতরে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যেতেই যেতেই তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয়রা দুইজনকে আটকে রেখেছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার

এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডা. আব্দুল বারী

১

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

২

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জন শোকজ

৩

সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ডোমারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

৪

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ

৫

পাঁচবিবিতে শশা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

৬

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

৭

নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

৮

ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

৯

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের

১০

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১২

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় : বিভাগীয় কমিশনার

১৩

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৪

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১৫

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

১৭

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

১৮

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

১৯

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST