২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্র পরিচালকের চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক জনাব মোহা: আবু বাককার ৩১ জুলাই ২০২৪ তারিখ সকাল ৯.৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের বর্তমান অবস্থা, ভৌত অবকাঠামো ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং মাঠ পর্যায়ে বাউবি’র অ্যাকাডেমিক প্রোগ্রামসমূহে ভর্তি কার্যক্রম পরিচালনায় আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটর এবং উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগত প্রোগ্রাম সমন্বয়কারী ও টিউটরগণ মাঠ পর্যায়ে প্রোগ্রাম পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যাবলী তুলে ধরেন এবং সমস্যাবলী সমাধানে আঞ্চলিক পরিচালকের সহযোগিতা কামনা করেন। এছাড়া উপ-আঞ্চলিক কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ অফিসের বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরেন।

আরও পড়ুনঃ   মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

আঞ্চলিক পরিচালক সকলের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাঁদেরকে সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন’ আমাদের সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম। এই সীমিত সম্পদ দিয়েই নিজস্ব বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে উদ্ভুত সমস্যাবলী মোকাবিলা করতে হবে। তিনি এসএসসি প্রোগ্রামে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী ভর্তি করায় উপ-আঞ্চলিক পরিচালক জনাব মো: শামসুজ্জামান এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারের সমন্বয়কারী জনাব মো: কামরুজ্জামান ও রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারের সমন্বয়কারী জনাব মো: সামিউল ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও শিক্ষার্থী ভর্তিতে বর্তমান ধারা বজায় রাখার জন্য অনুরোধ জানান। সভায় চলমান এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে কি ধরনের প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করা যায় তা জানতে চান এবং এ বিষয়ে উপস্থিত সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ ও এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী জনাব মো: শরিফুল আলম, রানীহাটি ডিগ্রি কলেজের এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী জনাব মোহাম্মদ আজগর আলী এবং নামোশংকরবাটি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের টিউটর জনাব মো: তৌহিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST